পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষার তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানবসম্পদ) পদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানবসম্পদ) পদের এমসিকিউ পরীক্ষা ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ওই দিন বেলা সাড়ে তিনটায় এ পরীক্ষা শুরু হবে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৭ মার্চ নেওয়া হবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২৮ মার্চ।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হবে না। প্রবেশপত্র আজ বুধবার থেকে এ ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।

পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।