বুয়েটে রেজিস্ট্রারসহ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি বুয়েটের ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুয়েটের রেজিস্ট্রার অফিস, মেডিকেল সেন্টার ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলে কর্মকর্তা নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহাম্মদ রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি ১৯ আগস্ট প্রকাশিত হয়েছে।

দপ্তর: রেজিস্ট্রার অফিস
পদের নাম: রেজিস্ট্রার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

পদের নাম: সহকারী রেজিস্ট্রার
পদসংখ্যা: ২টি
বেতনস্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা
দপ্তর: বুয়েট মেডিকেল সেন্টার

পদের নাম: চিফ মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
দপ্তর: প্রকৌশল অনুষদ

পদের নাম: প্রশাসনিক অফিসার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
দপ্তর: ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)

পদের নাম: প্রশাসনিক অফিসার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ১টি
বেতনস্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
সব পদে আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২০
https://drive.google.com/file/d/1a-KphJzmKp3ylfuOYwiZppcFMkAi6yEh/view