বাংলাদেশ ব্যাংকে চাকরির অফার লেটার পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকে ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদে নিয়োগের অফার লেটার পাঠানো হয়েছে। ১৫ জন প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় অফার লেটার পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চূড়ান্তভাবে মনোনীত ১৫ জন প্রার্থীর রোল নম্বর হলো—১০৮২৮৮, ১১৫০৮৮, ১৩২৫৯৯, ১২০৬৩৯, ১০৯১৯২, ১২৩৬৪২, ১৩৮৩৭৩, ১৩০০৫০, ১২১৫৬১, ১১০৩৮২, ১০১৬৩৫, ১১১৬৫২, ১২০০১০, ১২৪৬০৬ ও ১২১৪৮৪।

অফার লেটার পাওয়া প্রার্থীদের আগামী ২৬ জুন বা এর আগে মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন, ষষ্ঠ তলা), ঢাকায় রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।