বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ৩৭ জনের চাকরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২৫টি পদে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয় খামের ওপর পদের নাম লিখে আবেদনপত্র পাঠাতে হবে।
এ বছরের ২০ মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই বলে পুনঃপ্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানা বরাবর আবেদন করতে হবে।