বিসিএস নিয়ে প্রথম আলো অনলাইনে ৫ পর্বের আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে গেছে। বিসিএসের নানা কার্যক্রমও গতি হারিয়েছে। কিন্তু এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আবার বিসিএসের নানা কার্যক্রমে গতি আনার জন্য কাজ করছে। পিএসসির হাতে আছে ৩৮ (নন-ক্যাডার নিয়োগ), ৪০, ৪১, ৪২তম বিসিএস। এসব বিসিএসের কোনটির অগ্রগতি কী? চাকরি প্রার্থীদের এসব বিসিএসের খবর জানাতে প্রথম আলো পাঁচ পর্বের ধারাবাহিক আয়োজন করেছে।
প্রথম আলোর অনলাইনের চাকরি বিভাগে নিয়মিত এসব বিসিএসের খবর প্রকাশ করা হবে। বিসিএসের এসব খবর জানতে চোখ রাখুন প্রথম আলো অনলাইনের চাকরি বিভাগে। প্রথম চার পর্বে ৩৮, ৪০, ৪১, ৪২তম বিসিএসের খবর থাকবে। শেষে থাকবে দারুণ এক চমক। এসব জানতে প্রথম আলো অনলাইনে চোখ রাখুন।
আগামীকাল বৃহস্পতিবার পড়ুন ১ম পর্ব