বেপজার ২ এপ্রিলের পরীক্ষা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আগামী ২ এপ্রিলের অনুষ্ঠেয় বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেপজা।

বেপজার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ২ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে বেপজার রাজস্ব খাতে সহকারী সচিব, সহকারী ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক (অর্থ/নিরীক্ষা), সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অনুষ্ঠিত হবে।’ পরীক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরে কেন্দ্রে আসতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ছবি: সংগৃহীত

দেশে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মানতে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।