মাধ্যমিকের ৫৪৫২ শিক্ষক নবম গ্রেডে পদোন্নতি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ হাজার ৪৫২ জন সহাকারী শিক্ষক সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পেয়েছেন। তারা বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। নন–ক্যাডার ২য় শ্রেণির পদে কর্মরত এসব শিক্ষকদের নন ক্যাডার প্রথম শ্রেণির ৯ম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পদোন্নতি দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদের সরকারি কর্ম কমিশনের সুপারিশ করা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ৫ হাজার ৪৫২ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক (৯ম গ্রেডে ১ম শ্রেণির নন–ক্যডার) পদে পদোন্নতি দেওয়া হলো। জানা গেছে, পদোন্নতি পাওয়া শিক্ষকদের নিজ নিজ কর্মস্থলে পদায়ন দেওয়া হবে।