রাষ্ট্রপতির কার্যালয়ের ৬ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের ১১-২০ গ্রেডের কর্মচারী নিয়োগে ছয়টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
যেসব পদের ফলাফল প্রকাশ করা হয়েছে সেগুলো হলো ক্যাটালগার, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষর, সাঁটলিপি বা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট ২৬ এপ্রিল সকাল ৯টায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) অনুষ্ঠিত হবে।
সব পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।