সন্তান নিয়ে চাকরিতে যোগ দেওয়া নারী পাবেন মাতৃত্বকালীন ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকার

সরকারি চাকরিতে প্রথম নিয়োগের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ছয় মাসের কম বয়সী শিশুসন্তান নিয়ে প্রথম সরকারি চাকরিতে যোগ দিলে পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটি পাবেন নারীরা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ–সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

গেজেটে বলা হয়, ছয় মাসের কম বয়সী শিশু নিয়ে সরকারি চাকরিতে যোগ দেওয়া নারী তাঁর সন্তানের বয়স ছয় মাস হওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। সরকারি চাকরি বিধির (১ম খণ্ড) ১৯৭ ধারার উপধারা-১-এ এই বিধান যুক্ত করা হয়েছে। সরকারের গেজেটে আরও বলা হয়, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের ক্ষমতায় রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে চাকরি বিধিতে এই সংশোধন এনেছেন।

প্রথম আলো ফাইল ছবি

এর আগে ২০১১ সালের ৯ জানুয়ারি ১৯৭ ধারার উপধারা-১ সংশোধন করে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বেতনসহ চার মাস থেকে ছয় মাসে উন্নীত করা হয়েছিল। নতুন সংশোধনীতে সন্তানসহ সরকারি চাকরিতে প্রথম যোগ দেওয়া নারীদের জন্যও সেই সুযোগ রাখা হলো।

ছবি: সংগৃহীত