সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ২৫ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চতুর্দশ সহকারী জজ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ২৫ সেপ্টেম্বর নেওয়া হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজ ও বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে হবে প্রিলিমিনারি পরীক্ষা।
বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর দুদিন আগে ২৩ সেপ্টেম্বর পরীক্ষাকেন্দ্রের নোটিশ বোর্ড এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কক্ষ নম্বর ও আসনবিন্যাস দেখা যাবে।