সাধারণ বীমার শুক্রবারের চাকরির পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

সাধারণ বীমা করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

সাধারণ বীমা করপোরেশনের মানবসম্পদ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ও নিয়োগসংক্রান্ত বাছাই কমিটির সদস্যসচিব মো. আবদুল বারেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ বীমা করপোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে শুক্রবার অনুষ্ঠিতব্য এমসিকিউ পরীক্ষা আদালতের নির্দেশনার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

সাধারণ বীমার এ পদে জনবল নিয়োগের জন্য পরীক্ষা কবে হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

আগামীকাল একই দিনে মোট ১৪টি প্রতিষ্ঠান চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করে। এর মধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে। এ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিসিএস নন-ক্যাডার ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। এরপর পেছাল সাধারণ বীমা করপোরেশনের পরীক্ষা।