সোনালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সিনিয়র অফিসার হলেন ১৭ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সিনিয়র অফিসার আইটি পদে ১৭ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার আইটি পদে সোনালী ব্যাংকে ৬ জন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১১ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।
নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সম্পাদন করবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।