স্বাস্থ্য ক্যাডারদের পদোন্নতি পরীক্ষার আবেদনের হার্ড কপি জমার নির্দেশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের পাবলিক সার্ভিস কমিশন নির্ধারিত সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষার আবেদনের হার্ড কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি ২০২১–এ (আগস্ট ২০২১–এ অনুষ্ঠিতব্য) অংশগ্রহণের লক্ষ্যে অনলাইনে আবেদন করতে হবে। বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের কর্তৃক পূরণকৃত আবেদনের হার্ড কপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর হয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে পাঠানো হবে। যেসব বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন, তাঁদের উক্ত আবেদনের হার্ড কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিম্নে উল্লিখিত শর্তগুলো অনুসরণপূর্বক নির্ধারিত সময়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’

ছবি: সংগৃহীত

শর্তসমূহ

১.

নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাঁর আওতাধীন সব কর্মকর্তার আবেদনপত্রের হার্ড কপি (এক/একাধিক) একই স্মারকের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।

২.

প্রেষণ/শিক্ষা ছুটিতে থাকাকালীন উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।

৩.

যেসব কর্মকর্তা স্বাস্থ্য অধিদপ্তরে বা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ওএসডি এবং পরবর্তী পদায়নের জন্য অধিদপ্তরে ন্যস্ত আছেন, তাঁরা রুল কর্মকর্তা সহকারী পরিচালক (পার-৫) স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে হার্ড কপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন।

৪.

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি ২০২১–এ (আগস্ট ২০২১–এ অনুষ্ঠিতব্য) অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জুন ২০২১ রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদনপত্র দাখিল করতে পারবেন। এই আবেদনপত্রের সঙ্গে চাকরি স্থায়ীকরণের সত্যায়িত গেজেট কপি ও সত্যায়িত পাসপোর্ট সাইজের এক কপি ছবি সংযুক্ত করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

৫.

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠানপ্রধানেরা নিয়ন্ত্রণাধীন বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের অনলাইনে পূরণ করা আবেদনপত্রের হার্ড কপি, চাকরি স্থায়ীকরণের সত্যায়িত গেজেট কপি ও সত্যায়িত পাসপোর্ট সাইজের এক কপি ছবি।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাঠাতে হবে।

৬.

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা ফেব্রুয়ারি ২০২১–এ (আগস্ট ২০২১–এ অনুষ্ঠিতব্য) অংশগ্রহণে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের হার্ড কপি ১৫ জুলাই ২০২১ তারিখের মধ্যে বাংলাদেশ সরকারি কমিশন সচিবালয়ে পৌঁছাতে হবে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠানপ্রধানেরা বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্রসহ অন্য কাগজপত্র আগামী ৮ জুলাই ২০২১ তারিখের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

*বিজ্ঞপ্তি দেখুন এখানে