স্বাস্থ্য খাত: তথ্য-উপাত্ত রক্ষণাবেক্ষণে প্রজেক্ট প্রপোজালসহ দরখাস্ত আহ্বান
যক্ষ্মা পরিস্থিতি বিবেচনা করলে বাংলাদেশ বিশ্বের সর্বাধিক যক্ষ্মা আক্রান্ত দেশগুলোর অন্যতম। বিশ্বের মোট যক্ষ্মারোগীর মধ্যে ৩ দশমিক ৬ শতাংশই বাংলাদেশের। আর বাংলাদেশে বেশির ভাগ রোগীই আক্রান্ত শ্বসনতন্ত্র ও ফুসফুসের যক্ষ্মায়। এ দেশে অবশ্য বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে যক্ষ্মারোগীদের অত্যাধুনিক ও কার্যকর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের সব পর্যায়ে যেসব স্বাস্থ্যকর্মী এ যক্ষ্মার চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রশিক্ষণ গ্রহণ করছেন, তাঁদের জন্য একটি কার্যকরী তথ্যভান্ডার তৈরি করা অত্যন্ত প্রয়োজন।
এ লক্ষ্যে ইউএসএআইডির অর্থায়নে টিউবারকিউলোসিস ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট প্রকল্পের অধীনে জেএসআই রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট দেশের স্বাস্থ্য খাতের যেসব পেশাজীবী যক্ষ্মারোগের সেবা প্রদান করছেন, তাঁদের একটি আধুনিক ট্রেনিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের আওতায় এনে সে–সংক্রান্ত সার্বিক তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইনফরমেশন সিস্টেমস নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ট্রেনিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস তৈরি ও পরিচালনা এবং তথ্য-উপাত্ত রক্ষণাবেক্ষণ–সংক্রান্ত বিস্তারিত প্রস্তাব বা প্রজেক্ট প্রপোজালসহ দরখাস্ত আহ্বান করছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে জাতীয় পর্যায়ে এ প্রশিক্ষণ ডেটাবেইস বা তথ্যভান্ডার গড়ে তোলা তোলার পাশাপাশি দেশের যক্ষ্মারোগীদের সেবা প্রশিক্ষণের সব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় রাখা যাবে। আশা করা যাচ্ছে, এ ইনফরমেশন সিস্টেমসের কল্যাণে প্রশিক্ষণ কার্যক্রমের ফাঁকফোকরগুলো ধরা পড়বে এবং কোথায় অগ্রাধিকার ভিত্তিতে কী ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার, তা চিহ্নিত করা যাবে। উল্লেখ্য, এ প্রস্তাবিত ট্রেনিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্যব্যবস্থা–সংক্রান্ত ডেটাবেইস যেমন দেশের জনসংখ্যা তথ্যভান্ডার ইত্যাদির যোগসূত্র থাকতে হবে।
নির্বাচিত প্রস্তাবসমূহের চারটি প্রধান দিক সঠিকভাবে উপস্থাপিত হতে হবে। এগুলো হলো:
১. এখানে সিস্টেম রিকয়্যারমেন্ট স্পেসিফিকেশনের মূল্যায়ন করতে হবে।
২. একটি কার্যকর এবং সহজেই পরিচালনাযোগ্য ট্রেনিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস গঠন করতে হবে।
৩. এই ইনফরমেশন সিস্টেমসের মাধ্যমে প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট খাতে সক্ষমতা বিকাশের ব্যবস্থা করা এবং এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পের কাছে চূড়ান্ত প্রস্তাবনাটি হস্তান্তর করতে হবে।
৪. প্রস্তাবনা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রকল্প সম্পূর্ণ হওয়ার পর পরবর্তী ১২ মাসের জন্য এই তথ্যভান্ডারের তথ্য-উপাত্ত রক্ষণাবেক্ষণ এবং কারিগরি সহায়তাও প্রদান করতে হবে।
আগ্রহী প্রতিষ্ঠানকে এক কপি ইলেকট্রনিক দরখাস্ত এই ঠিকানায় ([email protected]) পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
আগামী ১৩ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর আর কোনো দরখাস্ত জমা দেওয়া যাবে না। প্রস্তাবসহ দরখাস্ত আহ্বান–সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে এ ওয়েবসাইটে (https://www.jsi.com/partner-with-jsi/solicitations/) ‘Request for proposals for IT firms procurement in Bangladesh’- দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।