হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে নিয়োগ পেলেন যাঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৪ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। ২০১৮ সাল ভিত্তিক ‘মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক)’–এর ২টি এবং ‘মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার’–এর ২টি শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা গতকাল বুধবার জানায় বিএসসি।
লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্যানেল করা হয়েছিল।
সেই প্যালেন থেকে ‘মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক)’ পদে ১৪১ ও ১৬৫ রোল নম্বরকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। আর ‘মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার’ পদের জন্য নির্বাচিত করা রোল নম্বরগুলো হলো ২৪২ ও ২৫৯।
নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন সম্পাদন করবে। প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার বিএসসি সংরক্ষণ করে।