১৪০১ মিডওয়াইফকে বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন পদায়ন
দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১ হাজার ৪০১ জন মিডওয়াইফকে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে নব নিয়োগপ্রাপ্ত ওই মিডওয়াইফদের ১ জুন পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। গত বৃহস্পতিবার তাঁদের দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়। পদায়নসংশ্লিষ্ট প্রজ্ঞাপন স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২০১৯ সালের ৯ ডিসেম্বরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। চলতি বছরের ২০ মার্চ এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীন মিডওয়াইফ পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে দশম গ্রেডে ১৬০০০-৩৮৬৪০ টাকা বেতনক্রমে বেতন পাবেন।