৩৭৮ চিকিৎসক পেলেন পদোন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭৮ জন চিকিৎসক পদোন্নতি পেয়েছেন। এ পদোন্নতি–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩৭৮ জন মেডিক্যাল অফিসারকে ৪টি পদের বিপরীতে জুনিয়র কনসালটেন্ট (বেতনক্রম ষষ্ঠ গ্রেডে, ৩৫৫০০–৬৭০১০) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের যোগদানপত্র [email protected] ই–মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্তদের নামের তালিকা ও বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, এ নিয়ে গত ৩ মাসে মোট ১ হাজার ৩২৮ জন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি পেলেন।