৫ ব্যাংকের ১৪৩৯ পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ব্যাংকের চাকরি
ছবি: প্রথম আলো

সমন্বিত ৫ ব্যাংকের ১৪৩৯ শূন্য পদের জন্য এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৫টি ব্যাংক হলো সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড।

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তি অনুসারে স্থগিত হওয়া এ পরীক্ষা ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। ওই দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। রাজধানীর ৫৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া প্রবেশপত্র ব্যতীত অন্য কোনো কাগজপত্র, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড বা স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

২০১৯ সালভিত্তিক সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ)–এর ১৪৩৯ শূন্য পদের এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ছিল গত ৪ ফেব্রুয়ারি। তবে অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।