ব্লু লাইন–লিতানি নদী–ফসফেট কূটনীতি কী

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

ছবি: এআই/প্রথম আলো

১. ‘ব্লু লাইন’ (Blue Line) কোন দুটি দেশের মধ্যে অঘোষিত সীমান্তরেখা হিসেবে পরিচিত?
ক. মিসর ও ইসরায়েল
খ. জর্ডান ও ইসরায়েল
গ. ইসরায়েল ও সিরিয়া
ঘ. ইসরায়েল ও লেবানন
উত্তর : ঘ. ইসরায়েল ও লেবানন
২. সম্প্রতি ইসরায়েল দক্ষিণ লেবাননের কোন নদী পর্যন্ত এলাকা দখলের ঘোষণা দিয়েছে?
ক. লিতানি নদী
খ. অ্যাসাসি নদী
গ. হাসবানি নদী
ঘ. কাদিশা নদী
উত্তর : ক. লিতানি নদী
৩. Axis of Resistance (প্রতিরোধ অক্ষ)-এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. হামাস
খ. হিজবুল্লাহ
গ. হুতি
ঘ. হায়াত তাহরির আল-শাম (HTS)
উত্তর: ঘ. হায়াত তাহরির আল-শাম (HTS)
৪. ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) কেন্দ্রীয় সদর দপ্তরের নাম কী?
ক. খাতাম আল-আনবিয়া
খ. বাইতুল মুকাদ্দাস
গ. আল-কুদস ফোর্স
ঘ. ইমাম খোমেনি কমপ্লেক্স
উত্তর : ক. খাতাম আল-আনবিয়া

আরও পড়ুন

৫. হরমুজ প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ—
ক. ২১ কিলোমিটার
খ. ৩৩ কিলোমিটার
গ. ৪৫ কিলোমিটার
ঘ. ৫০ কিলোমিটার
উত্তর: খ. ৩৩ কিলোমিটার (২১ মাইল)
৬. সংযুক্ত আরব আমিরাতের প্রধান মার্কিন বিমান ঘাঁটি—
ক. ক্যাম্প আরিফজান
খ. আল উদেইদ
গ. প্রিন্স সুলতান
ঘ. আল ধাফরা
উত্তর : ঘ. আল ধাফরা
৭. আধুনিক ডিস্যালিনেশন প্ল্যান্টে সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি কোনটি?
ক. ক্লোরিনেশন
খ. রিভার্স অসমোসিস
গ. ইলেক্ট্রোলাইসিস
ঘ. সেডিমেন্টেশন
উত্তর: খ. রিভার্স অসমোসিস
৮. ‘ফসফেট কূটনীতি’ (Phosphate Diplomacy) পরিভাষাটি নিচের কোন দেশের আন্তর্জাতিক কৌশলের সঙ্গে সম্পৃক্ত?
ক. তিউনিসিয়া
খ. মরক্কো
গ. জর্ডান
ঘ. চীন
উত্তর: খ. মরক্কো
৯. বর্তমানে দেশে সিটি করপোরেশনের সংখ্যা—
ক. ১১টি
খ. ১২টি
গ. ১৩টি
ঘ. ১৪টি
উত্তর: গ. ১৩টি

আরও পড়ুন

১০. দেশের সর্বশেষ সংযোজিত সিটি করপোরেশন—
ক. ময়মনসিংহ
খ. বগুড়া
গ. নারায়ণগঞ্জ
ঘ. কুমিল্লা
উত্তর: খ. বগুড়া
১১. দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি’ (PCA) স্বাক্ষর করেছে—
ক. ভারত
খ. পাকিস্তান
গ. শ্রীলঙ্কা
ঘ. বাংলাদেশ
উত্তর: ঘ. বাংলাদেশ
১২. নিপোর্ট (NIPORT) নিচের কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট?
ক. পরিবেশ সংরক্ষণ ও বন ব্যবস্থাপনা
খ. জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ
গ. কৃষিজ উৎপাদন ও উন্নয়ন
ঘ. শিল্পায়ন ও রপ্তানি
উত্তর: খ. জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ
১৩. বাংলাদেশ ব্যাংক বিটকয়েন লেনদেন অবৈধ ঘোষণা করে—
ক. ২০১৪ সালে
খ. ২০১১ সালে
গ. ২০১৫ সালে
ঘ. ২০১৮ সালে
উত্তর: ক. ২০১৪ সালে
১৪. বাংলাদেশের প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন—
ক. বিচারপতি হাবিবুর রহমান
খ. বিচারপতি শাহাবুদ্দীন আহমদ
গ. লতিফুর রহমান
ঘ. ফখরুদ্দীন আহমদ
উত্তর: ক. বিচারপতি হাবিবুর রহমান
১৫. বাংলাদেশের প্রথম ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চফলনশীল আমন ধানের জাত—
ক. বিনা ধান ২৫
খ. বিনা ধান ২৬
গ. বিনা ধান ২৭
ঘ. বিনা ধান ২৮
উত্তর: গ. বিনা ধান ২৭

আরও পড়ুন