তেলিয়াপাড়া বৈঠক–অরেঞ্জ ইকোনমি–কপ্লিক দাগ কী

বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।

প্রতীকী ছবি: প্রথম আলো

১. ‘অরেঞ্জ ইকোনমি’ (Orange Economy) শব্দটি মূলত কোন ধারণার সঙ্গে সম্পৃক্ত?

ক. সৃজনশীল ও সাংস্কৃতিক অর্থনীতি

খ. কৃষিভিত্তিক অর্থনীতি

গ. খনিজ সম্পদভিত্তিক অর্থনীতি

ঘ. পর্যটনভিত্তিক অর্থনীতি

উত্তর: ক. সৃজনশীল ও সাংস্কৃতিক অর্থনীতি

২. হরমুজ প্রণালি সৃষ্টির মূল ভূতাত্ত্বিক কারণ কোনটি?

ক. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

খ. নদীর ক্ষয়কার্য

গ. সমুদ্র তলদেশে তীব্র ভূমিকম্প

ঘ. টেকটোনিক প্লেটের সংঘর্ষ

উত্তর: ঘ. টেকটোনিক প্লেটের সংঘর্ষ

৩. কোন দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে হরমুজ প্রণালি সৃষ্টি হয়েছে?

ক. আরবীয় ও ইন্দো-অস্ট্রেলীয় প্লেট

খ. আরবীয় ও ইউরেশীয় প্লেট

গ. আফ্রিকান ও ইউরেশীয় প্লেট

ঘ. ইউরেশীয় ও প্যাসিফিক প্লেট

উত্তর: খ. আরবীয় ও ইউরেশীয় প্লেট

৪. ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্য প্রধানত কোন দুটি মহাদেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত?

ক. এশিয়া ও ইউরোপ

খ. এশিয়া ও আফ্রিকা

গ. ইউরোপ ও আফ্রিকা

ঘ. এশিয়া ও ওশেনিয়া

উত্তর: খ. এশিয়া ও আফ্রিকা

৫. মধ্যপ্রাচ্যের দেশ নয় কোনটি?

ক. সিরিয়া

খ. তুরস্ক

গ. লিবিয়া

ঘ. জর্ডান

উত্তর: গ. লিবিয়া

আরও পড়ুন

৬. বাংলাদেশের প্রথম পরিবেশনীতি প্রণীত হয় কত সালে?

ক. ১৯৯২ সালে

খ. ১৯৯৫ সালে

গ. ২০০০ সালে

ঘ. ২০০১ সালে

উত্তর: ক. ১৯৯২ সালে

৭. জাতীয় সংসদে সরকারি বিল উত্থাপন করেন কে?

ক. মন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. স্পিকার

ঘ. যেকোনো সংসদ সদস্য

উত্তর: ক. মন্ত্রী

৮. মুক্তিযুদ্ধের প্রথম সামরিক সম্মেলন হিসেবে পরিচিত ‘তেলিয়াপাড়া বৈঠক’ কবে অনুষ্ঠিত হয়?

ক. ১৭ এপ্রিল, ১৯৭১

খ. ১০ এপ্রিল, ১৯৭১

গ. ২৫ মার্চ, ১৯৭১

ঘ. ৪ এপ্রিল, ১৯৭১

উত্তর: ঘ. ৪ এপ্রিল, ১৯৭১

আরও পড়ুন

৯. আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ—

ক. ২০২৬ সাল

খ. ২০২৭ সাল

গ. ২০২৯ সাল

ঘ. ২০৩০ সাল

উত্তর: খ. ২০২৭ সাল

১০. সার্কের সর্বশেষ (১৮তম) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

ক. ঢাকা

খ. ইসলামাবাদ

গ. মালে

ঘ. কাঠমান্ডু

উত্তর: ঘ. কাঠমান্ডু

১১. বিপিসি (Bangladesh Petroleum Corporation)-এর তথ্য মতে, বাংলাদেশে আমদানিকৃত জ্বালানি তেলের মধ্যে ব্যবহারের শীর্ষে রয়েছে কোনটি?

ক. ফার্নেস অয়েল

খ. পেট্রোল

গ. ডিজেল

ঘ. কেরোসিন

উত্তর: গ. ডিজেল

আরও পড়ুন

১২. ১ ব্যারেল সমান কত লিটার?

ক. ১১৯.২৪ লিটার

খ. ১৩৫.৫৬ লিটার

গ. ১৫৮.৯৮ লিটার

ঘ. ১৭০.২৫ লিটার

উত্তর: গ. ১৫৮.৯৮ লিটার (প্রায় ১৫৯ লিটার)

১৩. কপ্লিক দাগ (Koplik's spots) কোন রোগের একটি সুনির্দিষ্ট প্রাথমিক লক্ষণ?

ক. হাম (Measles)

খ. জলবসন্ত (Chickenpox)

গ. রুবেলা (Rubella)

ঘ. মাম্পস (Mumps)

উত্তর: ক. হাম (Measles)

১৪. হামের টিকা সাধারণত কোন টিকার অন্তর্ভুক্ত থাকে?

ক. ডিপিটি (DPT)

খ. এমএমআর (MMR)

গ. বিসিজি (BCG)

ঘ. পোলিও টিকা

উত্তর: খ. এমএমআর (MMR)

১৫. হাম (Measles) সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?

ক. এটি অত্যন্ত সংক্রামক

খ. মূলত শ্বাসযন্ত্রকে প্রভাবিত করে

গ. এটি একটি ভাইরাসজনিত রোগ

ঘ. এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ

উত্তর: ঘ. এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ