সপ্তাহের চাকরির প্রশ্ন-৬৩
ইউ-বোট–পেট্রো ডলার চুক্তি–টেকনোক্র্যাট মন্ত্রী কী
বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো।
১. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে ভোটের হার –
ক. ৩৭.৫৮%
খ. ৬০.২৬%
গ. ৬২.২৪%
ঘ. ৬৮.০৫%
উত্তর : খ. ৬০.২৬%
২. জুলাই সনদে স্বাক্ষরকারী মোট রাজনৈতিক দলের সংখ্যা –
ক. ২৪
খ. ২৫
গ. ২৬
ঘ. ২৭
উত্তর : গ. ২৬
৩. জুলাই সনদে স্বাক্ষরকারী সর্বশেষ রাজনৈতিক দল—
ক. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
খ. গণসংহতি আন্দোলন
গ. লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
ঘ. এবি পার্টি
উত্তর : ক. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
৪. বর্তমানে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্কহার (Reciprocal Tariff) কত শতাংশ?
ক. ১৯%
খ. ২০%
গ. ২২%
ঘ. ৩০%
উত্তর : ক. ১৯%
৫. কোন দেশ স্বল্পোন্নত দেশের (LDC) তালিকা থেকে বের হবে কি না, সে বিষয়ে সুপারিশ করার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের?
ক. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
খ. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
গ. কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (CDP)
ঘ. কমিশন অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (CPD)
উত্তর : গ. কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (CDP) (এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন একটি কমিটি।)
৬. BFIU–এর পূর্ণরূপ কী?
ক. Bangladesh Financial Information Unit
খ. Bangladesh Financial Intelligence Unit
গ. Bank Financial Information Unit
ঘ. Bangladesh Fund Intelligence Unit
উত্তর : খ. Bangladesh Financial Intelligence Unit
৭. যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে পেট্রো ডলার চুক্তি সাক্ষরিত হয় কত সালে?
ক. ১৯৬৯ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তর : ঘ. ১৯৭৪ সালে
৮. বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংসদ সদস্য নন এমন কত শতাংশ ব্যক্তিকে মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যায়?
ক. এক-পঞ্চমাংশ (১/৫)
খ. এক-নবমাংশ (১/৯)
গ. এক-দশমাংশ (১/১০)
ঘ. এক-পঞ্চদশ (১/১৫)
উত্তর : গ. এক-দশমাংশ (১/১০) [সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যার অনধিক এক-দশমাংশ সংসদ সদস্য হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যায়।]
৯. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ-সদস্য নন এমন মন্ত্রীদের (টেকনোক্র্যাট) সংসদে অধিকার ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে?
ক. ৬৮ অনুচ্ছেদ
খ. ৭৩ক অনুচ্ছেদ
গ. ৭০ অনুচ্ছেদ
ঘ. ৬৫ অনুচ্ছেদ
উত্তর : খ. ৭৩ক অনুচ্ছেদ
১০. নিচের কোনটি টেকনোক্র্যাট মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
ক. সংসদ অধিবেশনে যোগ দেওয়া
খ. সংসদে আইন প্রণয়নে ভোট দেওয়া
গ. মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়া
ঘ. সরকারি সুযোগ-সুবিধা ভোগ করা
উত্তর : খ. সংসদে আইন প্রণয়নে ভোট দেওয়া
১১. টেকনোক্র্যাট মন্ত্রীদের কে নিয়োগ প্রদান করেন?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. স্পিকার
উত্তর : ক. রাষ্ট্রপতি
১২. টেংরাটিলা গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত?
ক. সিলেট
খ. মৌলভীবাজার
গ. সুনামগঞ্জ
ঘ. হবিগঞ্জ
উত্তর : গ. সুনামগঞ্জ
১৩. প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ‘ইউ-বোট’ (U-boat) নিচের কোন দেশের তৈরি সামরিক সাবমেরিন?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. জার্মানি
ঘ. জাপান
উত্তর : গ. জার্মানি
১৪. ২০২৬ সালে ১৮তম ব্রিকস (BRICS) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. চীন
খ. মিসর
গ. ভারত
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তর : গ. ভারত
১৫. জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল (IPCC) প্রতিষ্ঠিত হয় —
ক. ১৯৮৫ সালে
খ. ১৯৮৮ সালে
গ. ১৯৯০ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তর : খ. ১৯৮৮ সালে