সপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১২
১. বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্থলসীমান্ত চিহ্নিতকরণ ও সম্পর্কিত বিষয়সংক্রান্ত চুক্তি কত সালে সাক্ষরিত হয়?
ক. ১৯৮৭ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তর : গ. ১৯৭৪ সালে
২. কোন দেশ সর্বপ্রথম খ্রিষ্টধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়?
ক. ইতালি
খ. ফ্রান্স
গ. গ্রিস
ঘ. আর্মেনিয়া
উত্তর : ঘ. আর্মেনিয়া
৩. কোন প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা পরিমাপে Enhanced Fujita Scale ব্যবহৃত হয়?
ক. টর্নেডো
খ. সুনামি
গ. দাবানল
ঘ. তাপপ্রবাহ
উত্তর : ক. টর্নেডো
৪. পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?
ক. উত্তর ও প্রশান্ত মহাসাগর
খ. প্রশান্ত ও ভারত মহাসাগর
গ. আটলান্টিক ও উত্তর মহাসাগর
ঘ. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
উত্তর : ঘ. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
৫. তাৎক্ষণিকভাবে গ্রাহকদের টাকা জমা ও উত্তোলনের সুবিধা প্রদানের জন্য ব্যাংকগুলো কোন যন্ত্র স্থাপন করেছে?
ক. অটোমেটেড টেলার মেশিন (এটিএম)
খ. ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম)
গ. ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম)
ঘ. ক্রেডিট ট্রান্সফার মেশিন (সিটিএম)
উত্তর : গ. ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম)
৬. বাংলাদেশের সবচেয়ে বড় ঋণদাতা দেশ —
ক. জাপান
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তর : ক. জাপান
৭. ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
ক. নাইজেরিয়া
খ. মিসর
গ. মিয়ানমার
ঘ. কম্বোডিয়া
উত্তর : গ. মিয়ানমার
৮. আফ্রিকায় জেন-জি বিপ্লবের সূচনা হয় কোন দেশে?
ক. জিম্বাবুয়ে
খ. কেনিয়া
গ. উগান্ডা
ঘ. নাইজেরিয়া
উত্তর : খ. কেনিয়া
৯. World Economic Forum (WEF)–এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস, ফ্রান্স
খ. রোম, ইতালি
গ. দাভোস, সুইজারল্যান্ড
ঘ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তর : গ. দাভোস, সুইজারল্যান্ড
১০. ইন্টারপোলের সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন, যুক্তরাজ্য
খ. প্যারিস, ফ্রান্স
গ. বন, জার্মানি
ঘ. লিঁও, ফ্রান্স
উত্তর : ঘ. লিঁও, ফ্রান্স
১১. মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেন—
ক. ২০ জানুয়ারি, ২০২৫
খ. ৯ জানুয়ারি, ২০২৫
গ. ১ জানুয়ারি, ২০২৫
ঘ. ১৫ জানুয়ারি, ২০২৫
উত্তর : ক. ২০ জানুয়ারি, ২০২৫
১২. মানব উন্নয়ন সূচক-২০২৪ এ শীর্ষ দেশ —
ক. নরওয়ে
খ. সুইজারল্যান্ড
গ. সিঙ্গাপুর
ঘ. কানাডা
উত্তর : খ. সুইজারল্যান্ড
১৩. টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড কার?
ক. রজার ফেদেরার
খ. রাফায়েল নাদাল
গ. নোভাক জোকোভিচ
ঘ. রয় এমারসন
উত্তর : গ. নোভাক জোকোভিচ
১৪. বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ —
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. নেপাল
ঘ. রুয়ান্ডা
উত্তর : গ. নেপাল
১৫. বাবর আলী এভারেস্ট জয়ী কততম বাংলাদেশি?
ক. চতুর্থ
খ. তৃতীয়
গ. ষষ্ঠ
ঘ. সপ্তম
উত্তর : গ. ষষ্ঠ
১৬. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো বাংলা ভাষায় ব্যালট পেপার চালু হয় কোন অঙ্গরাজ্যে?
ক. নিউইয়র্ক
খ. ক্যালিফোর্নিয়া
গ. ওয়াশিংটন ডিসি
ঘ. টেক্সাস
উত্তর : ক.নিউইয়র্ক
১৭. অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৫ এ ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ার —
ক. শরফুদ্দৌলা ইবনে শহীদ
খ. নিয়ামুর রশিদ
গ. মাসুদুর রহমান মুকুল
ঘ. সাথিরা জাকির জেসি
উত্তর : ঘ. সাথিরা জাকির জেসি
১৮. ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৩ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তর: গ. ১৯৮৭ সালে
১৯. একনেক(ECNEC)–এর বর্তমান সভাপতি —
ক. ড. মুহাম্মদ ইউনুস
খ. ড. সালেহউদ্দিন আহমেদ
গ. ড. আহসান এইচ মনসুর
ঘ. ওয়াহিদ উদ্দিন মাহমুদ
উত্তর: ক. ড. মুহাম্মদ ইউনুস
২০. ‘আসাদের শার্ট’ কবিতার রচয়িতা —
ক. সৈয়দ শামসুল হক
খ. শামসুর রাহমান
গ. আল মাহমুদ
ঘ. হেলাল হাফিজ
উত্তর: খ. শামসুর রাহমান