সপ্তাহের চাকরির পরীক্ষার প্রস্তুতি
বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকরি পরীক্ষাসহ সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ওপর নানা প্রশ্ন। এসব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এ আয়োজন।
১.
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নতুন সভাপতি কে?
উত্তর: অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
২.
অস্কারখ্যাত একাডেমি অ্যাওয়ার্ডসের কততম আসর এবার অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: ৯৩তম।
৩.
৯৩তম অস্কার অ্যাওয়ার্ডে সেরা ছবি (মোশন পিকচার) হিসেবে অস্কার জিতেছে কোন মুভি?
উত্তর: নোম্যাডল্যান্ড।
৪.
৯৩তম অস্কার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক হিসেবে অস্কার জিতেছেন কে?
উত্তর: চীনা ক্লোয়ে ঝাও। ‘নোম্যাডল্যান্ড’ মুভিটি পরিচালনা করেছেন তিনি।
৫.
৯৩তম অস্কার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন কে?
উত্তর: ব্রিটিশ অভিনেতা অ্যান্থনি হপকিন্স। ‘দ্য ফাদার’ মুভিতে অভিনয়ের সুবাদে অস্কার পান তিনি।
৬.
বিশ্ব ক্রীড়াঙ্গনের অস্কারখ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২১–এ পুরুষ বিভাগে সেরা ক্রীড়াবিদ হয়েছেন কে?
উত্তর: রাফায়েল নাদাল। এ নিয়ে দুবার বিশ্বসেরা ক্রীড়াবিদ হয়েছেন স্পেনিশ এ টেনিস তারকা।
৭.
বিশ্ব ক্রীড়াঙ্গনের অস্কারখ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২১–এ নারী বিভাগে সেরা ক্রীড়াবিদ হয়েছেন কে?
উত্তর: জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা।
৮.
প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভারতীয় ধরনটির (ভেরিয়েন্ট) বৈজ্ঞানিক নাম কী?
উত্তর: বি.১.৬১৭।
৯. চীন একাই মহাকাশে যে আন্তর্জাতিক স্টেশনটি স্থাপন করতে যাচ্ছে, সেটির নাম কী?
উত্তর: তিয়ানহে স্পেস স্টেশন।
১০.
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে বিশ্বের ১ নম্বর ব্যাটসম্যান কে?
উত্তর: পাকিস্তানের বাবর আজম। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পেছনে ফেলে একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নেন পাকিস্তানি এ ক্রিকেটার।
১১.
২০২০-২১ মৌসুমে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন কে?
উত্তর: কেন উইলিয়ামসন।
১২.
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কত?
উত্তর: ১৩৭তম।
১৩. এ বছর কততম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয়?
উত্তর: নবম।
১৪. এ বছর আইপিএলের কততম আসর অনুষ্ঠিত হচ্ছে, যা এখন স্থগিত।
উত্তর: ১৪তম।
১৫. রয়টার্সের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক হয়েছেন কে?
উত্তর: আলেসান্দ্রা গ্যালোনি (৪৭)। রয়টার্সের ১৭০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন।
১৬. বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন সহযোগী সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে?
উত্তর: মাদকদ্রব্যবিষয়ক কমিশন (সিএনডি)। ২০২২ সাল থেকে পরবর্তী তিন বছরের জন্য কমিশনের সদস্য থাকবে বাংলাদেশ। উল্লেখ্য, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোসকর সহযোগী সংস্থা হচ্ছে সিএনডি।
১৭.
কিউবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (পিসিসি) নতুন নেতা নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: মিগুয়েল দিয়াজ ক্যানেল (৬০)। বিপ্লবী নেতা রাউল কাস্ত্রো (৮৯) অবসরে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন তিনি।
১৮. এ বছর অস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের কততম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তর: ৯৩তম। ২৫ এপ্রিল এবার আসর বসে।
১৯.
এ বছর আর্চারি বিশ্বকাপ টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তর: সুইজারল্যান্ডে। চলতি বছরের ১৬-২২ মে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
২০.
আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস আরএসএফের তৈরি করা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এবার বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১৫২তম। সূচকে এবার বিশ্বের ১৮০টি দেশ স্থান পায়। গত বছর বাংলাদেশ ছিল ১৫১তম।
২১.
রিপোর্টার্স উইদাউট বর্ডারস আরএসএফের তৈরি করা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২১–এ শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তর: নরওয়ে। আর সূচকের একেবারে তলানিতে রয়েছে ইরিত্রিয়া (১৮০ তম)।
২২.
জনপ্রিয় মার্কিন সাময়িকী ‘ফোর্বস’–এর ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২১’ তালিকায় এবার কতজন তরুণ বাংলাদেশি উদ্যোক্তা স্থান পেয়েছেন?
উত্তর: ৯ জন।
২৩.
ভারতের বর্তমান প্রধান বিচারপতির নাম কী?
উত্তর: এন ভি রামানা। তিনি দেশটির ৪৮তম প্রধান বিচারপতি। এন ভি রামানা বিচারপতি এস এ বোবদের স্থলাভিষিক্ত হলেন।
২৪.
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কত আসন পেয়েছে?
উত্তর: ২৯৪ আসনের মধ্য ২১৩ আসন। বিজেপি পেয়েছে ৭৭ আসন।
২৫.
সামাজিক যোগাযোগমাধ্যমের আদলে নতুন ‘কমিউনিকেশন প্ল্যাটফর্ম’ তৈরি করতে যাচ্ছেন কে?
উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।