৭ ব্যাংকে অফিসার পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, দেখুন নির্দেশনাগুলো

সাতটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে লিখিত পরীক্ষা ২৪ জুলাই ঢাকার চারটি কেন্দ্রে অনুষ্ঠিত হবেছবি: সাবিনা ইয়াসমিন

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন সাতটি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। ১৯ জুলাই ২০২৬ তারিখ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ জুলাই ঢাকার চারটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ৮ হাজার ৬৫০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ২৪ জুলাই ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১২টা।

লিখিত পরীক্ষার কেন্দ্র

১. তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ৪২ পূর্ব তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা।

২. ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ০৩ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা।

৩. শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

৪. শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, আগারগাঁও, ঢাকা।

আরও পড়ুন

লিখিত পরীক্ষার প্রার্থীদের প্রতি নির্দেশনা

১. লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

২. পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

৩. প্রবেশপত্র (এক কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

আরও পড়ুন

৪. প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।

৫. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

৬. শ্রুতলেখক অথবা কানে কোনো ধরনের Hearing aid ব্যবহারের প্রয়োজন হলে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের সুপারিশসহ ২২ জুলাই ২০২৬ তারিখের মধ্যে পরিচালক (বিএসসিএস), ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় বরাবর আবেদন করতে হবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়