পিএসসির নতুন তিন সদস্যের শপথ

পিএসসি নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য শপথ নিয়েছেনছবি: পিএসসির সৌজন্য

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া তিন সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ রোববার বেলা ২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।

এ সময় আপিল বিভাগের বিচারপতি, পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, কমিশনের অন্য সদস্য, সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন সদস্যরা হলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শাহীন চৌধুরী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আমজাদ হোসেন।

এর আগে ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক তিন প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশে তাঁদের নিয়োগের বিষয়টি জানায়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে নিয়োগ দেওয়া হয় এবং ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তাঁরা সদস্যপদে বহাল থাকবেন।

আরও পড়ুন
পিএসসির নতুন নিয়োগ পাওয়া তিন সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
ছবি: পিএসসির সৌজন্য

এ নিয়োগ ও শপথের মধ্য দিয়ে পিএসসির সদস্যসংখ্যা ১৫ থেকে বেড়ে ১৮ হলো।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) দেশের স্বায়ত্তশাসিত সংস্থা, যার কাজ সরকারি চাকরিতে নিয়োগসংক্রান্ত দায়িত্ব পালন করা। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা।

আরও পড়ুন