আইসিডিডিআরবি নেবে ১০০ জন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ, আবেদন করুন দ্রুত

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ফিল্ড অ্যাটেনডেন্ট পদে ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ফিল্ড অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১০০

যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। স্বাস্থ্য সেক্টরে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টিবি স্ক্রিনিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় প্রার্থীদের আবেদনে উৎসাহ দেওয়া হচ্ছে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ঢাকা (ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল) ও চট্টগ্রাম (চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর)।

বেতন: মাসিক বেতন ১৭,৯৬০ টাকা।

সুযোগ-সুবিধা: বাসাভাড়া, যাতায়াত ভাতা ও উৎসব বোনাস দেওয়া হবে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৪।

আরও পড়ুন