ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১৮
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১৮। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।
চাকরির বিবরণ
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
২. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৩. পদের নাম: সার্টিফিকেট সহকারী
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৬
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ২
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
বয়সসীমা
৩১ আগস্ট ২০২৬ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারী ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদ: ১১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।
৪ ও ৫ নম্বর পদ: ৫৬ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।
আবেদনের সময়সীমা
৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন দাখিল করা যাবে।
নির্দেশনা ও শর্তগুলো
১. প্রার্থীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না।
বিস্তারিত দেখুন এ ঠিকানায়।