বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১০৩৫

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ১০৩৫। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

চাকরির বিবরণ

পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান

পদসংখ্যা: ১০৩৫

শিক্ষাগত যোগ্যতা

এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ–৫.০০–এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।

শারীরিক যোগ্যতা

সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে।

৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার–এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চাবিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

১৯ মে ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে।

বেতন স্কেল

অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন ১৫,৫০০ টাকা। অন-প্রবেশন মেয়াদ শেষে বেতন হবে ১৬,৬০০ টাকা।

আরও পড়ুন

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপত্রসহ শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।

নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে (সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যাবে।

আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা (সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার [ক্রমিক নম্বর-১৩–এ উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি] বরাবর পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।)

আরও পড়ুন

নির্দেশনা ও শর্তসমূহ

১. কেবল শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী সময়ে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

২. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত (রচনামূলক) পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে শূন্য পদের বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

৩. প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হবে।

শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিতির সময় ও তারিখ

১৯ মে ২০২৬, সকাল ৯:০০টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

আরও পড়ুন
আরও পড়ুন