হঠাৎ পদত্যাগ পিএসসির চেয়ারম্যানের, কারণ কী

অধ্যাপক মোবাশ্বের মোনেম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন। সাংবিধানিক এ প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই বছরের মাথায় তিনি পদে না থাকার পদক্ষেপ নিলেন। হঠাৎ তাঁর এ সিদ্ধান্তে পিএসসি ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। প্রশ্ন উঠেছে, তাঁর পদত্যাগের পেছনে মূল কারণ কী—সরকারি চাপ, নাকি ব্যক্তিগত কারণ? নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একাধিক সূত্র জানায়, মূলত সরকার না চাওয়ার কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।