ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ ডাক বিভাগের অধীনে চট্টগ্রামের (পূর্বাঞ্চল) পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে ১৫ ক্যাটাগরির পদে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ।
মৌখিক পরীক্ষার বিস্তারিত
তারিখ: ২২, ২৩, ২৪, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৬ এবং ১, ২, ৩ ও ৪ মার্চ ২০২৬
সময়: মৌখিক পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।
কেন্দ্র: পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রামের সভাকক্ষে (রুম নং-৩১১)