জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি, স্নাতক পাসে আবেদন

খান তাজনীন আহসানছবি: খালেদ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের জন্য তিনটি পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন চলছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস বা সরাসরি মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)

পদের সংখ্যা: ৩

লোকবল নিয়োগ: ৫ জন

পদের নাম: সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১টি

বেতন গ্রেড: নবম (সাকল্যে বেতনে)

শিক্ষাগত যোগ্যতা: সমমানের গ্রেডসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা

আরও পড়ুন

পদের নাম: সহকারী আর্কিটেক্ট

পদসংখ্যা: ১

বেতন গ্রেড: নবম (সাকল্যে বেতনে)

শিক্ষাগত যোগ্যতা: সমমানের গ্রেডসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা

পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩

বেতন গ্রেড: ১৬ (সাকল্যে বেতনে)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত

কর্মস্থল: সাভার, ঢাকা

আবেদনের বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: প্রকল্প পরিচালক, বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অনুকূলে ১ ও ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।

আরও পড়ুন

আবেদন পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক, বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকা-১৩৪৩ ঠিকানায় ১৫ অক্টোবরের মধ্যে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৪

আরও পড়ুন