কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ পদে চাকরি, আবেদন শুরু ৩১ আগস্ট

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরিতে মোট ২৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম, সংখ্যা ও যোগ্যতা
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
৩. ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।

আরও পড়ুন

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন।
৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৩
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

আরও পড়ুন

বয়সসীমা ও শর্তাবলি
১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।

আবেদন ফি
১ থেকে ৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর ক্রমিকের পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। (অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সব পদে ফি ৫৬ টাকা)।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ তারিখ ও সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।

আরও পড়ুন