দশম গ্রেডের মিডওয়াইফ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নার্সপ্রতীকী ছবি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ পদের (১০ম গ্রেড) প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২ ও ৭ এপ্রিল ২০২৬ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য

পদের নাম: মিডওয়াইফ (১০ম গ্রেড)

তারিখ ও সময়: ২ এপ্রিল ২০২৬ এবং ৭ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে।

কেন্দ্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১.

মৌখিক পরীক্ষার বোর্ডে শিক্ষাগত যোগ্যতার সব মূল/সাময়িক সনদ, নার্সিং কাউন্সিলের সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে।

আরও পড়ুন

২.

প্রার্থীদের মূল আবেদনপত্র, অর্থাৎ BPSC Form 5A (Applicant’s Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদির ১ সেট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।

এ ছাড়া মিডওয়াইফারি বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সনদ না থাকায় ৩ জন এবং নার্সিং রেজিস্ট্রেশন সনদ দেরিতে ইস্যু হওয়ায় ১০৮ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

* বিস্তারিত দেখুন এই ঠিকানায়

আরও পড়ুন