পিএসসি সচিবালয়ের দশম গ্রেডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের (পিএসসি) দশম গ্রেডের জুনিয়র গবেষণা কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম গ্রেডের জুনিয়র গবেষণা কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা গত ৯ মে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় মোট ৫৩ জন উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫–এ (অ্যাপ্লিকেন্টস কপি) কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ এক সেট আবেদনপত্র আগামী ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) পরিচালক, ইউনিট-৪, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

আরও পড়ুন

লিখিত পরীক্ষার ফলাফল পিএসসির ওয়েবসাইটের এই লিংকে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যাবলি পরবর্তী সময় কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন