সোনালী ব্যাংকের ১৬৬টি পদের নিয়োগের পরীক্ষা ২২ মে, আবেদনকারী ৬৮০০

সোনালী ব্যাংক পিএলসিতে ১৬৬টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রায় ৬ হাজার ৮০০ প্রার্থী আবেদন করেছেন।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (আইটি)—১৬৬টি পদ।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২২ মে ২০২৬ (শুক্রবার), বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার পদ্ধতি: মোট ৩ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার জন্য ১ ঘণ্টা এবং লিখিত পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।

পরীক্ষার কেন্দ্রগুলো: ঢাকা শহরের তেজগাঁও এলাকার তিনটি কেন্দ্রে (তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এবং তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র সংগ্রহ: যেসব প্রার্থী ইতিমধ্যে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাঁরা প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

২. মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

আরও পড়ুন