ডিএনসিসির তিন পদের লিখিত পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবম গ্রেডের তিনটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা, কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা ও ভেটেরিনারি কর্মকর্তা পদের ১৭ আগস্টের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে এবং ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।