টিআইবিতে চাকরি, বেতন লাখের বেশি

মডেল: মোনালিসা মুন্নিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (পিএসিটিএ) প্রকল্পের অধীন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর—সিভিক এনগেজমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: সমাজবিজ্ঞান বা গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট–সংক্রান্ত যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে যেকোনো জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় ডকুমেন্টেশন এবং প্রকাশনার ক্ষেত্রে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ এমএস ওয়ার্ড, এক্সেল, পিপিটি ও পাবলিকেশন–সংক্রান্ত সফটওয়্যারের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কোকো জার্নাল, নিউজলেটার, বই, ব্লগ ও প্রিন্ট মিডিয়ায় কোনো প্রবন্ধ প্রকাশিত হলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: ১,০৫,৪১৩ টাকা
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক https://career.ti-bangladesh.org/job/210) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর, ২০২৪।

আরও পড়ুন