আইএফআরসি নেবে এইচআর ম্যানেজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: আইএফআরসির ওয়েবসাইট থেকে নেওয়া

দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বাংলাদেশে মানবসম্পদ বিভাগে ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ই–মেইল করতে হবে।

  • পদের নাম: ম্যানেজার, হিউম্যান রিসোর্স (এইচআর)
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীর মানবসম্পদ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থার মানবসম্পদ বিভাগে ১০ বছর বা তার বেশি সময় চাকরির অভিজ্ঞতা। ইন্টারন্যাশনাল রেডক্রস, রেড ক্রিসেন্ট মুভমেন্ট বা মানবাধিকার সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ইংরেজিতে পারদর্শী হতে হবে। ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও স্প্রেডশিটসহ কম্পিটার পরিচালনায় দক্ষ হতে হবে।
    চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক, তবে চুক্তির মেয়ার বাড়ার সম্ভাবনা আছে।
    কর্মস্থল: ঢাকা
    বেতন: আলোচনা সাপেক্ষে
    অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, জীবন ও স্বাস্থ্যবিমা, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদনপত্র এ [email protected] ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর ২০২১।