আইডিএলসিতে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেড কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি আইডিএলসি এসএমই বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: প্রার্থীদের স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সেলসে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস অ্যাপ্লিকেশন জানা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সেলফ মোটিভেটেড, এনার্জেটিক ও ডায়নামিক পারসোনালিটির অধিকারী হতে হবে। এনবিএফআই বা ব্যাংকিং সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: জামালপুর, ময়মনসিংহ ও শেরপুর
বেতন: আলোচনা সাপেক্ষে