আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরি, রয়েছে মাতৃত্বকালীন ভাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (আইআরআরআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশে একটি পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।
পদের নাম: অ্যাটেনডেন্ট অফিস সাপোর্ট (ল্যাব)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস
অভিজ্ঞতা: পরিচ্ছন্নতার কাজে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১২,৭০৮-২৫,৫০০ টাকা
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে বেসিক বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা ছয় হাজার টাকা, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন ভাতা মাসে দুই হাজার টাকা (৯ মাস) ও স্বাস্থ্যবিমা–সুবিধা।
যেভাবে আবেদন
প্রার্থীদের অনলাইনে এ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ ডিসেম্বর, ২০২১