আরডিআরএসে চাকরি, বেতন ৬৬ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘প্রজেক্ট কো-অর্ডিনেটর’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। বিএড ও এমএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে সাবলীল হতে হবে। যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিসের কাজ জানতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: মৌলভীবাজার (কুলাউড়া)
    বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৬,১৩৪ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে মুঠোফোন বিল, সপ্তাহে দুদিন ছুটি, দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে এই লিংক থেকে বিস্তারিত জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ জানুয়ারি ২০২২