আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় ৮ পদে চাকরি
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানে আটটি বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও অধ্যাপক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সশরীর আবেদন করতে হবে।
বিভাগ ও পদসংখ্যা
ফিজিওলজি বিভাগে একজন অধ্যাপক ও একজন সহকারী অধ্যাপক, কমিউনিটি মেডিসিনে অধ্যাপক/ সহকারী অধ্যাপক একজন, ফরেনসিক মেডিসিনে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক একজন, ফার্মাকোলজিতে অধ্যাপক/ সহকারী অধ্যাপক একজন, মাইক্রোবায়োলজিতে সহকারী অধ্যাপক একজন, প্যাথলজিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক একজন ও সহকারী অধ্যাপক একজন, ইউরোলজিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক একজন এবং নিউরো সার্জারিতে অধ্যাপক/ সহযোগী অধ্যাপক একজন।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নীতিমালা অনুযায়ী।
বয়স: অধ্যাপক/ সহযোগী অধ্যাপক পদে অনূর্ধ্ব ৬০ বছর এবং সহকারী অধ্যাপক পদে অনূর্ধ্ব ৫২ বছর।
বেতন: কলেজের বেতন কাঠামো অনুযায়ী।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অফিস চলাকালে চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ, বগুড়া সেনানিবাস—এ ঠিকানায় ডাকযোগে বা সশরীর আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনে যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে
এই ওয়েবসাইট থেকে ব্যক্তিগত তথ্যসংক্রান্ত নির্ধারিত ফরম ডাউনলোডের পর পূরণ করে পাঠাতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা পাঁচ কপি পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে। মুঠোফোনে তোলা অস্পষ্ট ছবি গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি
অনলাইন ব্যাংকিং আছে এমন যেকোনো তফসিলি ব্যাংক থেকে ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বগুড়া সেনানিবাস শাখার অনুকূলে চিফ অ্যাডমিনিস্ট্রেটর, আর্মি মেডিকেল কলেজ, বগুড়া বরাবর ১০০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২১।