ইউএসএইডে ঘরে বসে চাকরি, বেতন ৩,৬৪,২২২

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফ্যামিলি হেলথ টিমে দক্ষ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্পেশালিস্ট, এফএসএস-১২
    পদের সংখ্যা:
    চাকরির ধরন: স্থায়ী
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে (ঘরে বসে বা অফিসে গিয়ে কাজ করার সুবিধা রয়েছে)
    যোগ্যতা: পাবলিক হেলথ/মেডিসিন/ইনফেকশাস ডিজিজ বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্বব্যাংক, গ্লোবাল ফান্ড রাইজিং, জাতিসংঘের কোনো এজেন্সি বা জাতীয় পর্যায়ের পাবলিক ও প্রাইভেট সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিবন্ধী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

মাসিক বেতন ৩,৬৪,২২২ টাকা থেকে ৬,৬০,৩৪৩ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাসসহ টিএ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুদিন ছুটি, ইনস্যুরেন্স ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২১