উরি ব্যাংকে চাকরি, রয়েছে ছুটি ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংক তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটিতে ট্রেড ফিন্যান্স ও হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি উরি ব্যাংকের ঢাকার গুলশানের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: সিনিয়র অফিসার/ প্রিন্সিপাল অফিসার
    বিভাগ: হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। রিক্রুটমেন্ট স্পেশালিস্ট/ এইচআর বিজনেস পার্টনার/ এইচআর জেনারেলিস্ট হিসেবে ৩ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের শ্রম আইন, ব্যাংক কোম্পানি আইন সম্পর্কে জানতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে পারদর্শী হতে হবে।
    চাকরির ধরন: স্থায়ী
    কর্মস্থল: ঢাকা
    বেতন: আলোচনা সাপেক্ষে
    অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, ছুটি ভাতা ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

  • পদের নাম: অফিসার/ সিনিয়র অফিসার
    বিভাগ: ট্রেড ফিন্যান্স
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো প্রফেশনাল সার্টিফিকেট ইন ট্রেড অপারেশনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে পারদর্শী হতে হবে।
    চাকরির ধরন: স্থায়ী
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
    বেতন: আলোচনা সাপেক্ষে
    অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, ছুটি ভাতা ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী গ্রুপ লাইফ ইনস্যুরেন্স ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

নারী দিবসের অনুষ্ঠানে উরি ব্যাংক বাংলাদেশের কর্মীরা।
ছবি: উরি ব্যাংক বাংলাদেশের ফেসবুক পেজ থেকে নেওয়া

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের একটি সিভি, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সরাসরি উরি ব্যাংকের ঢাকার গুলশানের কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যা যা লাগবে
দুটি রেফারেন্সসহ একটি সিভি, বর্তমান ও পূর্বের পদ ও কর্মস্থল, চাকরির বৃত্তান্ত, বর্তমান বেতন, প্রত্যাশিত বেতন, শিক্ষাগত অবস্থার বিবরণ, বৈবাহিক অবস্থা, ৩০ নভেম্বর ২০২১ তারিখে বয়স, মা-বাবার পেশা ও সহশিক্ষা।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বরাবর, প্রধান, মানবসম্পদ বিভাগ, উরি ব্যাংক, সুভাস্তু ইমাম স্কয়ার (দ্বিতীয় তলা), ৬৫ গুলশান অ্যাভিনিউ, গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।

আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২১।