এনটিআরসিএতে চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে দুটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা: ১
    বেতন: গ্রেড ১৬

  • পদের নাম: অফিস সহায়ক
    পদসংখ্যা: ১
    বেতন: গ্রেড ২০

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা www.ntrca.gov.bd ও http://ntrca.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি, ২০২২।