ইউএসএআইডিতে চাকরি, বেতন ৭৮,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (রোভিং), এফএসএস-০৬
    পদের সংখ্যা: অনির্ধারিত
    চাকরির ধরন: স্থায়ী
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
    যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। করণিক কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ প্রশাসনিক কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই নথিপত্র তৈরি ও ব্যবস্থাপনা এবং মেইল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
    বেতন: মাসে ৭৮,৯০৯ থেকে ১,৩৬,৫৯৯ টাকা।
    অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাসসহ টিএ, মুঠোফোন বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুদিন ছুটি, ইনস্যুরেন্স ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন। এ লিংকেই নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর ২০২১