ওয়াটারএইডে চাকরি, বেতন ৫৮,০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ক্লাইমেট রেজিলেন্স প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: সামাজিক/পরিবেশ এবং উন্নয়ন অধ্যয়ন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা কাজ করতে হবে
কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

চাকরির ধরন: চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি। এরপর চুক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৫৮,০০০-৬৫,০০০ টাকা। এ ছাড়া রয়েছে প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, জীবনবিমা ও চিকিৎসাসুবিধা।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে ওয়াটারএইডের ওয়েবসাইটে।

আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর, ২০২১