ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে চাকরি, বেতন ৭৫,০০০
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ফিল্ড কমিউনিকেশনের দক্ষ লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে শিশু সুরক্ষায় কাজ করে যাচ্ছে।
পদের নাম: ফিল্ড কমিউনিকেশনস কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: কমপক্ষে সমাজবিজ্ঞান/আর্টসে স্নাতক পাস। তবে গণযোগাযোগ/সাংবাদিকতা ও মিডিয়া–সংশ্লিষ্ট কোনো বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কমিউনিকেশন/ডকুমেন্টেশন/ গণযোগাযোগ/মিডিয়া বা সমমান বিষয়ে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো অলাভজনক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার আগ্রহ থাকতে হবে।
কর্মস্থল: বগুড়া
বেতন: ৭৫,০০০ থেকে ৮৫,০০০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই লিংকে লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর, ২০২১।