কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে চাকরি, বেতন ১,২৫,২৬১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ওয়েবসাইট থেকে নেওয়া

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যেম আবেদন করতে হবে।

  • পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: দেশি বা বিদেশি যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান বা সমমান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উন্নয়ন সংস্থা/এনজিওতে প্রোগ্রাম ডিজাইনিং, ম্যানেজমেন্ট, মনিটরিং ও উন্নয়নমূলক কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাইভেট সেক্টর, মাইক্রো এন্টারপ্রাইজ/বিজনেস ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত)
    কর্মস্থল: হেড অফিস, ঢাকা (তবে ঢাকা-চট্টগ্রাম প্রায় ভ্রমণ করতে হবে)।
    বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২৫,২৬১ থেকে ১,৪০,৯০২ টাকা। এ ছাড়া দুটি উৎসব বোনাস, ইনস্যুরেন্স সুবিধা, ওপিডি ভাতা, মোবাইল ও ইন্টারনেট সুবিধা দেওয়া হবে।

ছবি: কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে আপডেট সিভি, ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেট এই [email protected] ই–মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর ২০২১।