কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে নারীদের জন্য চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ফাইল ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: কুকিং ডেমোনেস্ট্রেশন প্রমোটার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এইচএসসি/স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে এক-দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে টেকনিক্যাল বিষয়ে অধিক জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের সিএমএএম, আইওয়াইসিএফ, এমএএমআই ও এসবিসিসি বিষয়ে ধারণা থাকতে হবে। রোহিঙ্গা প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে রোহিঙ্গা ভাষা/চট্টগ্রামের স্থানীয় ভাষা সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
    বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসিক বেতন ২২,৪৭৩ টাকা। এ ছাড়া মাসিক হার্ডশিপ ভাতা ১০,০০০ টাকা, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমা, ওপিডি কভারেজ ও মোবাইল বিল দেওয়া হবে।

ছবি: কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ওয়েবসাইট থেকে নেওয়া

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে আপডেট সিভি, ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেট [email protected] ই–মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি, ২০২২।